About Savar Science Society
সাভারের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার সংস্কৃতি গড়ে তোলা এবং কৌতূহল ও অনুসন্ধিৎসার মানসিকতা তৈরি করতে আমাদের যাত্রা।
Our History
সাভার সায়েন্স সোসাইটি (SSS) প্রতিষ্ঠিত হয় ২০২৩ সালে একদল উদ্যমী তরুণ শিক্ষার্থীর হাত ধরে। সাভারের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলাই ছিল এর মূল উদ্দেশ্য।
শুরুর দিকে ছোট পরিসরে বিজ্ঞান আড্ডা ও কর্মশালার মাধ্যমে এর কার্যক্রম শুরু হলেও, খুব দ্রুতই এটি সাভারের অন্যতম প্রধান বিজ্ঞানভিত্তিক প্ল্যাটফর্মে পরিণত হয়। বর্তমানে আমরা নিয়মিত গণিত অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করছি।
আমাদের স্বপ্ন (Vision)
একটি বিজ্ঞানমনষ্ক, সৃজনশীল ও যুক্তিনির্ভর সাভার গড়ে তোলা — যেখানে প্রতিটি শিক্ষার্থী তার মেধা ও সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে পারবে, দেশ ও বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, এবং জ্ঞান ও উদ্ভাবনের মাধ্যমে একটি আলোকিত জাতি গঠনে অবদান রাখতে পারবে।
মিশন (Mission)
সাভারের বিদ্যালয়-পর্যায়ের শিক্ষার্থীদের সাথে উচ্চশিক্ষারত তরুণ প্রজন্মের সেতুবন্ধন তৈরির মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি করা; জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা; এবং প্রতিটি মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে একটি অন্তর্ভুক্তিমূলক, সহায়ক ও অনুপ্রেরণামূলক পরিবেশ নিশ্চিত করা।
আমাদের সুনির্দিষ্ট লক্ষ্যসমূহ (Goals)
বিজ্ঞানমনষ্ক সমাজ গঠন
সাভারের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার সংস্কৃতি গড়ে তোলা এবং কৌতূহল ও অনুসন্ধিৎসার মানসিকতা তৈরি করা।
সেতুবন্ধন কর্মসূচি
বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্কুলের শিক্ষার্থীদের সংযোগ স্থাপন করে উচ্চশিক্ষার পথনির্দেশনা প্রদান করা।
প্রতিযোগিতামূলক প্রস্তুতি
অলিম্পিয়াড, বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা সহ জাতীয় ও আন্তর্জাতিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা।
মেধাবীদের একত্রীকরণ
সাভারের সকল মেধাবী শিক্ষার্থীকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সহযোগিতার নেটওয়ার্ক গড়ে তোলা।
যুগোপযোগী দক্ষতা উন্নয়ন
প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করা।
সৃজনশীল জাতি গঠন
সুস্থ ও যুক্তিনির্ভর চিন্তার বিকাশের মাধ্যমে একটি সৃজনশীল, নৈতিক ও আলোকিত প্রজন্ম তৈরিতে ভূমিকা রাখা।
আমাদের পরিচালনার ভিত্তি (Core Values)
The Minds Behind Savar Science Society

Md. Touhid Hossain
Principle of Savar Model College

Prof. Dr. Ilias Molla
Chairman, Savar Model College

Md Kamal Uddin
Secretary, IMED, Planning Ministry

Abu Baakr Siddique
Savar Science Society

MD Mujahidul Islam
Jahangirnagar University

MD. Omor Faruk
University Of Rajshahi
Want to see our full advisory board and executive team?
View Full Committee